Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, এমপি বাবুলের হুঁশিয়ারি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

রোববার (২২ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও হাজরাবাড়ী পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেলান্দহ পাবলিক অডিটোরিয়াম মাঠে সমবেত হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল।

তিনি বলেন, তারেক রহমান যখন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ শুরু করেছেন, তখন আওয়ামী লীগ বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। দেশে খুন, জ্বালাও-পোড়াও ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বিএনপির নেতাকর্মীদেরও হত্যা করা হচ্ছে।

আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “খুন-জ্বালাও-পোড়াও করে কোনো লাভ হবে না, জনগণ মাঠে রয়েছে। সাবধান হয়ে যান, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।” এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ এম রফিকুল ইসলাম রহিম, সাবেক সদস্যসচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ নূরুল আলম সিদ্দিকী, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদসহ স্থানীয় নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।