Nabadhara
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী রোগীদের জন্য মহিলা নামাজ ঘর উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী রোগীদের নামাজ আদায়ের সুবিধার্থে পৃথক মহিলা নামাজ ঘর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন গোলাম রসুল রাখি আনুষ্ঠানিকভাবে নামাজ ঘরটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, আবাসিক মেডিকেল অফিসারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি থাকা নারী রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগে উপযুক্ত স্থান ও পরিবেশের অভাবে অনেক নারী রোগীকে নামাজ আদায়ে অসুবিধায় পড়তে হতো। বিশেষ করে অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল রোগীদের জন্য বিষয়টি ছিল আরও কষ্টসাধ্য।

নতুন এ নামাজ ঘরের ফলে নারী রোগীরা এখন হাসপাতালে অবস্থানকালীন স্বাচ্ছন্দ্যপূর্ণ ও পর্দাসম্মত পরিবেশে নামাজ আদায় করতে পারবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি ধর্মীয় ও ব্যক্তিগত প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নেওয়া হাসপাতালের সেবার মানোন্নয়নে একটি ইতিবাচক উদ্যোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।