গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎপৃষ্টে নূর ইসলাম খান(৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের রফিকুল ইসলামের মাছের ঘের পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম টুঙ্গিপাড়া উপজেলার চরগোপালপুর গ্রামের তাছেন খানের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান, নিহত নূর ইসলাম খান ডুমুরিয়া গ্রামে রফিকুল ইসলামের মাছের ঘের পাড়ে গরু লালন পালন করতেন। ঘটনারদিন সকালে গরুর গোয়াল ঘর পরিস্কারের জন্য মোটরে লাইন দিতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

