Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল
আগস্ট ৯, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৩ টায় সদর পৌরসভার উজিরপুর আবু তালিব (রা.) মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পার্শ্ববর্তী কাশিয়াড়া গ্রামে অবস্থিত কারবালার মাঠে গিয়ে শেষ হয়।

শত শত নারী-পুরুষ ও শিশু কিশোর কালো পোশাক পরে খালি পায়ে মিছিলে অংশগ্রহণ করে। কারবালার মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে হায় হোসেন, হায় হোসেন মাতম ও বুক চাপড়ে মিছিল করতে দেখা যায়। মিছিলে ছিল ইমাম হাসান ও ইমাম হোসাইনের দুটি প্রতিকী ঘোড়া। এদিকে আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইসলামি পরিভাষায়, মহররম মাসের ১০ তারিখকে বলা হয় ‘আশুরা’। সৃষ্টির শুরু থেকে এই দিনে সংঘটিত হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। হিজরি ৬১ সনের ১০ মহররমে ইরাকের কুফা নগরের কাছে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে সংগী-সাথীসহ নৃশংসভাবে শহীদ হন ইমাম হোসাইন (রা.)। ন্যায় প্রতিষ্ঠায় ইমাম হোসাইন (রা.) এর আত্মত্যাগের ঘটনা যুগে যুগে ইসলামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।