বাগেরহাটের চিতলমারী তে ৪ বছরের শিশু কবিরাজ সব রোগের চিকিৎসক শিরো নামে ১৩ আগষ্ট শনিবার নিউজ পোর্টাল নবধারাপত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কথিত কবিরাজের বাড়িতে অভিযান পরিচালনা করে তার আস্থানা গুড়িয়ে দিয়ে কবিরাজী বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভিগ ।
আজ শনিবার সকাল দুপুরে বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের কথিত ৪ বছরের শিশু কবিরাজ ইয়াসিন মোল্লার পিতা জাহিদদুল মোল্লার বাড়ির কবিরাজী আস্তানায় ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা অভিযান পরিচালনা করেন। এসময় কথিত ভন্ড কবিরাজ প্রমানিত হওয়ায় ভ্যাম্যমাণ আদালত বসিয়ে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভবিষ্যতে জাহিদুল মোল্লা তার ছোট এই শিশুকে ব্যাবহার করে মানুষের সাথে প্রতারনাকরবেন না বলে অঙ্গিকার ব্যাক্ত করেন। এসময় উপজেলা স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে ইউএনও সাইয়েদা ফজুন্নেছা ও উপজেলা স্বাস্থ ও পঃপঃ ডাঃ মামুন হাসান নবধারা কে বলেন, এটা একটি কুসংস্কার কবিরাজের নামে মানুষের সাথে প্রতারনা করছেন । ভবিষ্যতে মানুষের সাথে ধান্দাবাজি ও এধরনের কবিরাজের নামে প্রতারনা করবেনা বলে শিশু কবিরাজ ইয়াসিন মোল্লার পিতা মোঃ জাহিদুল মোল্লা অঙ্গিকার ব্যাক্ত করেছেন।এবং তার কবিরাজী বন্ধ করে দেয়া হয়েছে।

