Nabadhara
ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, জেলা প্রতিনিধি, নড়াইলঃ
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

 

“দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় সুধীজনের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার সাদিরা খাতুন। ১৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে থানা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রনী পেশার মানুষ আসন্ন দুর্গা পূজা নির্বিঘ্নে সম্পন্নকরণে পুলিশের সহযোগিতা কামনা করেন।

কালিয়া থানা পুলিশের আয়োজনে সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল প্রনব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদিরা খাতুন কালিয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং নির্মুলে পুলিশের জিরো টলারেন্স ভূমিকা উল্লেখ করে বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার আশ্রয় স্থল হিসাবে তিনি দেখতে চান। পাশাপাশি আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে পালনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিয়া সরকারি আব্দুস সালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ তপন কুমার দাশ, উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি, হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান পলি বেগম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।