Nabadhara
ঢাকাবুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ২৮টি প্রতিষ্ঠানের মাঝে মাছের পোনা বিতরণ

শরিফুল ইসলাম, নড়াইল
সেপ্টেম্বর ২১, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ২৮টি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা অবমুক্তকরণের জন্য ‘মৎস্য পোনা বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) নড়াইল সদর মৎস্যবীজ উৎপাদন খামারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প , মৎস্য অধিদফতর, গোপালগঞ্জ এর আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।

সদর উপজেলার মোট ২৮টি প্রতিষ্ঠানের ৭.০৩ হেক্টর জলাশয়ের জন্য মোট ৬১৯ কেজি রুই জাতীয় মৎস্য পোনা অবমুক্তকরণ এর জন্য বিতরণ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা নড়াইল এইচ,এ বদরুল রহমান এর সভাপতিত্বে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, মৎস্য খামারী, মৎস্য পোনা প্রাপ্ত বিভিন্ন প্রাতিষ্ঠানের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।