গোপালগঞ্জের মুকসুদপুর থেকে বাগদাদ ট্রান্সপোর্ট এর একটি গাড়ীর ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
মাদারীপুরের শিবচর থানার উপ-পরিদর্শ আনিসুর রহমান জানান, ঢাকা থেকে গ্রাহকদের প্রায় ৩০লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে বাগদাদ ট্রান্সপোর্ট-এর একটি গাড়ী মাদারীপুর যাচ্ছিল।এসময় গাড়ীটি শিবচর এলাকায় পৌঁছালে একদল ডাকাত গাড়িটি ছিনতাই করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার পুলিশের সহযোগিতায় শিবচর থানার একদল পুলিশ মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামের ছাকাত শেখের ছেলে সবুজ শেখের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ীর তিনটি ঘর থেকে ছিনতাইকৃত বিপুল পরিমান মালামাল উদ্ধার করে। এঘটনার সবুজ শেখকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মালামাল শিবচর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

