Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুর্বৃত্তের দেওয়া বিষে ঘের মালিক সর্বশান্ত, ১১ লক্ষ টাকার ক্ষতি

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের সদর থানার আগড়হাটি গ্রামে মৎস্য ঘেরে দুর্বৃত্তের দেওয়া বিষে সর্বশান্ত হয়েছে ঘের ব্যবসায়ী মিজান খান। এ ঘটনায় অন্তত ১০/১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনগত রাতে যে কোন সময় ওই ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা।

মিজান খান লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে। মৎস্য ঘেরে অবস্থানরত ঘের মালিকের বাবা জাহাঙ্গীর খান জানান, দীর্ঘ ৪ বছর যাবত প্রায় ৪৫ একর জমিতে তাদের ৩টি ঘের রয়েছে। যে ঘেরটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি ১০ একরের। প্রতিবছর প্রায় ৪০/৫০ লক্ষ টাকা আয় করেন ঘের থেকে। গতকাল সন্ধায় তিনি মাছের ঘেরে খাবার দিয়ে শুয়ে পড়েন এবং সকাল ৮ টার দিকে গিয়ে দেখেন চিংড়ি ও সাদা মাছগুলো মরে ভেসে উঠেছে। তার ধারনা দুর্বৃত্তের দেওয়া বিষে মাছ গুলোর মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, আমি বিদেশী মানুষ, অনেকেই চায়না আমি এখানে ব্যবসা করি। তাই কে বা কারা আমার ক্ষতিসাধন করেছে জানিনা।

এ দিকে ঘের মালিকের বড় ভাই আনিচ খান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।