বাগেরহাটের চিতলমারীতে চার দলীয় শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বি,এম, কামরুজ্জামানের পৃষ্ঠপোষকতায় হাড়িয়ারঘোপ গাংপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় অতিথিদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেণ বি,এম, কামরুজ্জামান।
খেলায় মোল্লাহাট ফুটবল একাদশ, মাঠিভাঙ্গা ফুটবল একাদশ, মোকসেদপুর ফুটবল একাদশ ও স্বগতীক হাড়িয়ার ঘোপ ফুটবল একাদশ অংশগ্রহন করেন। বিকালে ফাইনাল খেলায় মোকসেদপুর ফুটবল একাদশকে মাঠিভাঙ্গা ফুটবল একাদশ ৩-১ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করেন।
খেলা শেষে সন্ধায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন চিতলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান,কলাতলা ইউপি চেয়ারম্যান বাদশা শেখ,মোল্লাহাট বি,আর, ডিবি’র চেয়ারম্যান মোঃ হায়দারুজ্জামান, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বড়বাড়িয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মুন্সী আনিসুর রহমান, উপজেরা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, ওয়ার্ড আ’লীগ সভাপতি বীর মুক্তি যোদ্ধা মনিরুজ্জামান বিশ্বাস,সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ সিদ্দিক মোল্ল, চিতলমারী উপজেলা পেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা প্রমুখ।

