Nabadhara
ঢাকারবিবার , ২ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মধুমতি নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২, ২০২২ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির চর-ইছাখালী এলাকায় মধুমতি নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ০১ অক্টোবর) বিকালে সাকিব মোল্যা (১৬) নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। নিহত সাকিব মোল্যা গোপালগঞ্জের তেঁতুলিয়া গ্রামের আমিনুর মোল্যার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সাকিব মোল্যা দীর্ঘদিন ধরে ভাড়ায় ইজি বাইক চালিয়ে আসছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইকারী চক্রের হাতে খুন হয়েছে সাকিব মোল্যা। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে লোহাগড়া সদর ইউনিয়নের কামঠানা গ্রাম থেকে। তবে ইজি বাইকের সাথে কাউকে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন নবধারা কে বলেন, যেহেতু নিহত শাকিবের বাড়ি গোপালগঞ্জ এলাকায় সেহেতু গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।