Nabadhara
ঢাকারবিবার , ২ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের চিত্রা নদীতে সুলতান নৌকা বাইচ ২২ অক্টোবর

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ২, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান জন্ম বার্ষিকী উপলক্ষে ‘এস এম সুলতান নৌকা বাইচ’ আগামী ২২ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকা বাইচ উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়।

এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব আশিকুর রহমান মিকু, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগষ্ট তৎকালিন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়া ঘেরা, পাখির কলকাকলীতে ভরা মাছিমদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন শিল্পী এস এম সুলতান। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।