Nabadhara
ঢাকাসোমবার , ৩ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে কুমারী পূজা অনুষ্ঠিত

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

নড়াইলে নানা আচার ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে হিন্দু ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমিতে কুমারী পূজা পালিত হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) অষ্টমিতে অশুর নিধনের জন্য কিশোরীকে কুমারী সাজিয়ে পূজা করা হয়। নড়াইল রামকৃষ্ণ মিশন ও মঠ, বাঁধাঘাট পূজা মন্ডপসহ উপজেলার বিভিন্ন মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

অষ্টমী পূজার অঞ্জলী দিতে প্রতিটি পূজা মন্ডপে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় ছিল লক্ষনীয়। এ বছর জেলার তিনটি উপজেলার ৫৮২টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

প্রশাসনের নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে এ বছর দুর্গাপূজা পালিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।