Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ভ্রাম্যমান আদালতে কালিয়ায় নির্বাচন অফিসরে দালালের ১ মাসের কারাদন্ড 

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
অক্টোবর ৪, ২০২২ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে সজীব বিশ্বাস নামে এক দালালকে আটক করেছে আটক করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২ টায় তাকে উপজেলা নির্বাচন অফিস থেকে আটক করা হয়। এ ঘটনায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সজিব বিশ্বাস উপজেলার রঘুনাথপুর গ্রামের ইবনে বিশ্বাসের ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জুন একই অপরাধে উক্ত সজীব বিশ্বাসকে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। সে সময় সজিব মুচলেকা দিয়েছিল নির্বাচন অফিসে সে আর দালালি করতে আসবেনা। কিন্তু একই অপরাধের পুনরাবৃতি ঘটানোয় দন্ড বিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।