Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি দশম শ্রেণির ছাত্রী

 মোঃ সাগর মল্লিক (ফকিরহাট) প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২২ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফারহানা আফরিন রিনি।

ফকিরহাট উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাহিদুর রহমান, ওসি (তদন্ত) স্বপন রায়, ইউডিএফ নুরজাহান খাতুন, তথ্য সেবা কর্মকর্তা নাজমা আক্তার প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।