Nabadhara
ঢাকাবুধবার , ৫ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

 শরিফুল ইসলাম ,নড়াইল
অক্টোবর ৫, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

পরিবর্তনশীল গতিপথ রুপান্তরিত শিক্ষা-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলের লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বুধবার (৫ অক্টোবর ) সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া কার্যালয়ের (বিটিএ) উদ্যোগে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়ায় উপজেলা শাখার সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকরাম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা প্রধান শিক্ষক মোহিদুর রহমান মোরাদ, মোঃ রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, দীপংকর সাহা, আসাদুজ্জামান, শিক্ষক বাবু মিয়া প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।