Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার ছয় লেনের কালনা সেতু, উদ্বোধন ১০ অক্টোবর

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
অক্টোবর ৬, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

ºদক্ষিনাঞ্চালের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলছে আগামী ১০ অক্টোবর কালনা সেতুর উদ্বোধন হবে। নড়াইলের লোহাগড়া উপজেলার সদর ইউনিয়নের কালনা ফেরীঘাটে ‘কালনা সেতু’ উদ্বোধনের দিন থেকেই সেতু দিয়ে চলবে গাড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালির মাধ্যমে সেতু উদ্বোধন করবেন বলে জানা গেছে।

উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (পিডি) শ্যামল ভট্টাচার্য। তিনি বলেন ১০ অক্টোবর প্রধানমন্ত্রী ‘কালনা সেতু’ ও নারায়ণগঞ্জের ‘শীতলক্ষা সেতু’ একই সঙ্গে উদ্বোধন করবেন। তবে কখন উদ্বোধন হবে তা এখনও নিশ্চিত হয়নি। দিনের প্রথম ভাগে হওয়ার সম্ভবনা রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত ২২ সেপ্টেম্বর কালনা সেতু পরিদর্শনে এসে বলেন অক্টোবর মাসের যেকোন দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন,তবে তারিখ ও সময় নির্ধারণ করবেন তিনি। মূল সেতু ও সংযোগ সড়কের সব কাজ শেষ হয়েছে। সেতুর মূল অংশের ল্যাম্পপোস্ট বসানো প্রায় শেষ পর্যায়ে। টোল প্লাজার আটটি বুথে যন্ত্রপাতি বসানোর প্রস্তুতি চলছে। কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সওজ নড়াইলের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, সেতুতে ল্যাম্প পোস্ট বসানো কাজ চলছে ।

আজ শুক্রবার (৭ অক্টোবর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানানো শেষে ফেরার পথে বিকেলে কালনা সেতু ও মধুমতি নদী পরিদর্শন করার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।