Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নানা কুকর্মের হোতার বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিক কে হুমকি

MEHADI HASAN
অক্টোবর ৬, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার সিংগা গ্রামের কাশেম সরদারের কুকর্মের সংবাদ গণমাধ্যমে ফাঁস সাংবাদিক মোঃ আজিজুর বিশ্বাস কে হুমকিসহ ভাড়া করা মাস্তান দিয়ে তার হাত-পা কেঁটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ অক্টোবর লোহাগড়া থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। এ বিষয়ে নিজের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি। কাশেম সরদার ওই গ্রামের মৃত হেমায়েত সরদার এর ছেলে।

সাংবাদিক আজিজুর বিশ্বাস বলেন, শুধু এই হুমকি ধামকি দিয়ে থেমে নেই কাশেম সে বিভিন্ন লোক ভাড়া করে আমাকে মারার চেষ্টা করতেছ। প্রায় ৩ মাস আগে সে নারীসহ বড়দিয়াবাসীর হাতে আটক হলেও সুকৌশলে পালিয়ে যায়। এ ছাড়া নারী কেলেঙ্কারি, বিভিন্ন স্থানে জূয়া খেলা, সুদেকারবারি ও তার নিজের শাশুড়িকে মারধরের বিভিন্ন প্রমাণ আমার কাছে থাকায় সে পরোক্ষভাবে আমার ক্ষতি সাধনের চেষ্টায় রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে কাশেম এর বাবার বাড়ি কালিয়া উপজেলায়, সে মামা বাড়ীতে থাকে। দীর্ঘদিন দেশের বাইরে থাকায় অনেক টাকার মালিক বনে গিয়ে ধরাকে সরা জ্ঞান না করে দাপটের সাথে চলে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, এই গ্রামসহ অনেক গ্রামে নারী কেলেঙ্কারি, সুদের ব্যবসা, জুয়া খেলা, এবং অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা ধার দিয়ে ওই বাড়ির মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ফায়দা লুটার অভিযোগ আছে এবং এই গ্রামের চোর, মাদক সেবনকারী, ও জুয়াড়িদের সাথে রয়েছে তার নীবিড় সম্পর্ক। তাই মুখ খুলতে ভয় পায় সাধারণ মানুষ।

এবিষয়ে কাশেম এর সাথে তার ব্যাবহৃত মুঠোফোন ০১৭২৭৭৮৮৮৭৮) নম্বরে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।