Nabadhara
ঢাকাসোমবার , ১০ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ১০, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং নড়াইল জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১০অক্টোবর) বিকালে শিল্পীর বাসভবনে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, অতিরিক্ত জেলা প্রশাসক শারশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামসহ সুলতান ভক্তরা। চিত্রা নদীতে শিশুদের ভ্রাম্যমান আর্টক্যাম্প, শিশু শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শন, আলোচনা সভা ও বাউল গানের আসর রয়েছে।

১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এস এম সুলতান। চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদকসহ অনেক খ্যাতি। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন শিল্পী এস এম সুলতান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।