Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় আদালতের রায় উপেক্ষা করে বাদিকে হয়রানীর অভিযোগ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২২ ৬:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলা এসিল্যান্ড অফিস কর্তৃক নড়াইলের বিজ্ঞ আদালতের আদেশকে উপেক্ষা করে বাদী আসমা বেগমকে হয়রানির অভিযোগ উঠেছে। বিজ্ঞ আদালতের রেকর্ড সংশোধনী এল.এস.টি মামলার আদেশ প্রাপ্তির পরও উপজেলার খাশিয়াল ইউনিয়ন ভুমি অফিসের নায়েব সঞ্জিব কুমার রায় অফিস খরচ বাবদ ৩০ হাজার টাকা দাবি করেন। আদালতের আদেশ সংযুক্ত করে ১২ সেপ্টেম্বর আসমা বেগম উপজেলা এসিল্যান্ড অফিসে রেকর্ড সংশোধনের আবেদন করেন। যার কেস নং- ৫৯৬। নড়াইল বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের উক্ত আদেশকে উপেক্ষা করে এসিল্যান্ড জহুরুল ইসলাম ৬ অক্টোবর বিভিন্ন কারণ দেখিয়ে মামলাটি খারিজ করে দেন। আসমা বেগম উপজেলার নড়াগাতী থানার চোরখালী গ্রামের মৃত চাঁন মিয়া শেখের মেয়ে। তিনি সোমবার দুপুর ১২টার দিকে কালিয়া এসিল্যান্ড অফিসের সামনে তার লিখিত বক্তব্য সাংবাদিকদের উপস্থিতিতে উপস্থাপন করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চাঁন মিয়া শেখের ওয়ারীশ হিসেবে আসমা বেগম ২০১৭ সালের ৫ জুন আব্বাস বিশ্বাস, তার ছেলে ওহাব বিশ্বাস, জেলা প্রশাসক, এসিল্যান্ড ও সংশ্লিষ্ট নায়েবকে বিবাদী করে নড়াইল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনী ২১৮/১৭ নং মামলা দায়ের করেন। বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা জজ সেলিনা অক্তার ২৭ সেপ্টেম্বর মামলার আদেশে বলেন, সংশ্লিষ্ট কর্র্র্র্র্র্তৃপক্ষকে নড়াইল জেলার নড়াগাতী থানার অর্ন্তগত ১৩ নং চোরখালী মৌজার আর.এস.৭৪ নং খতিয়ানের আর.এস.৩৫০ নং দাগের ১৮ শতক জমির মধ্য হতে সাড়ে ৪ শতক জমি কর্তন করে উক্ত জমি বাদী পক্ষের নামে পৃথক খতিয়ান সৃজন পূর্বক আরজি বর্ণিত প্রকারে বাদী পক্ষের অনুকুলে আর.এস.রেকর্ড সংশোধনের জন্য নির্দেশ প্রদান করা হলো। অথচ আদালতের এ আদেশ কালিয়ার এসিল্যান্ড মো. জহুরুল ইসলাম উপেক্ষা করে বিবাদীর সঙ্গে যোগসাযোশে রহস্যজনক কারণে আসমা বেগমের দায়েরকৃত নামজারী মামলাটি ৬ অক্টোবর খারিজ করে দেন।
ভুক্তভোগী আসমা বেগম সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, আদালতের রায়টি হাতে পেয়ে খাশিয়াল ইউনিয়ন ভুমি অফিসের নায়েবের কাছে গেলে জমিতে অনেক ঝামেলা আছে বলে তিনি আমার নিকট ২৫/৩০ হাজার টাকা অফিস খরচ বাবদ দাবি করেন। আমি গরীব অসহায় বললেও মন গলেনি নায়েবের। পরে নায়েবকে সন্তুষ্টু করলে এসিল্যান্ড অফিসে প্রতিবেদন দাখিল করলেও এসিল্যান্ড মো.জহুরুল ইসলাম নামজারি মামলাটি খারিজ করে দেন।

নড়াইল জজ আদালতের সিনিয়র আইনজীবি এ্যাড. ননীগোপাল ঘোষ জানান,‘আদালতের প্রতি সম্মান দেখিয়ে বিচারকের আদেশটি বাস্তবায়ন করা উচিত ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।