Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস আড়ম্বরপূর্ণভাবে পালিত

মোস্তাফিজ রহমান লাকি, বাগেরহাট
অক্টোবর ১৩, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস।

সাইটসেভার্স এর সহযোগীতায় ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাইটসেভার্স এর বাগেরহাট জেলা সমন্বয়কারী মমিনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক এমাদুল হকসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে এডিডি ইন্টারন্যাশনাল, সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও বাগেরহাট জেলা নাসিং ইনিষ্টিটিউট এর কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

র‌্যালী শেষে সাইটসেভার্স এর “জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায়” বাগেরহাট সদর উপজেলার মারিয়া পল্লীতে দলিত ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।

এসময় শতাধিক ব্যাক্তিকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। এরকম সমাজকল্যাণমূলক আয়োজনে খুশী নাগরিক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।