Nabadhara
ঢাকারবিবার , ১৬ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা পরিষদ নির্বাচন- প্রভাব বিস্তার করতে এমপি মুক্তি সমর্থকদের কালিয়া পৌর ভবনে স্বসস্ত্র হামলা ও ভাঙচুর

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার করতে ১ নং ওয়ার্ড (কালিয়া উপজেলা) সাধারণ সদস্য পদে প্রার্থী যুবলীগের কালিয়া উপজেলার আহ্বায়ক রবিউল ইসলাম খানকে সঙ্গে নিয়ে নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তির সমর্থক একদল স্বসস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে কালিয়া পৌর ভবনে হামলা ও ভাঙচুর চালায়। এতে এক গাড়ী চালক আহত হয়। শনিবার রাত ১০ টার দিকে কালিয়া পৌর ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে কালিয়া পৌর ভবনে মেয়র ওয়াহিদুজ্জামার হীরার উপস্থিতিতে প্রার্থী শাহীন সাজ্জাদ খান পলাশ ও তার লোকজন মিটিং করছিল। অতঃপর রাত সোয়া ১০ টার দিকে এমপি সমর্থিত প্রার্থী রবিউল ইসলাম খানকে সঙ্গে নিয়ে একদল স্বসস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে পৌর ভবনে হামলা চালায়। এসময় ভবনের নীচতলায় তালাবদ্ধ থাকায় প্রতিপক্ষ প্রার্থী ও তার লোকজনকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে এবং প্রাইভেট গাড়ি ভাঙচুর ও চালককে মারপিট করে।

এ প্রসঙ্গে কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামার হীরা বলেন,‘পরিকল্পিতভাবে এমপি মুক্তি সমর্থিত প্রার্থী রবিউল ইসলাম খানকে সঙ্গে নিয়ে তাঁর নেতৃত্বে একদল স্বসস্ত্র ক্যাডার বাহিনী পৌর ভবনে হামলা ও ভাঙচুর চালায়। বিষয়টি সিসিটিভি ফুজেজে ধারণ করা আছে। এটি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে। কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌছাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।