Nabadhara
ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সুবাস বোস বিজয়ী, কালিয়ায় পলাশ ও রুমা

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত আনারস প্রতীক প্রার্থী এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস বিজয়ী হয়েছেন। ১৭ অক্টোবর (সোমবার) সকাল ৯টা থেকে নড়াইল সদর উপজেলা, লোহাগড়া উপজেলা ও কালিয়া উপজেলায় মোট তিনটি উপজেলার ৪টি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৫৫২ ভোটারের অংশগ্রহণে ১টি বাতিল হয় বলে জানান জেলা রিটানিং কর্মকর্তা। এ নির্বাচনে মোট তিনজন জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেন।

তার মধ্যে বাংলাদেশে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস আনারস প্রতীক নিয়ে মোট ভোট পান ২৬০, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (মটরসাইকেল) প্রতীক পেয়েছেন ১৭৮ ভোট ও সুলতান মাহামুদ বিপ্লব (চশমা) প্রতিক পেয়েছেন ১১৩ ভোট। এবং সাধারন সংরক্ষিত সদস্য হিসাবে ১২ জনের মধ্যে ৭ জন সদস্য প্রতিদ্বন্দ্বীতা করেন। যাদের মধ্যে ১নং ওয়ার্ডে বিজয়ী হন খান মোঃ সাজ্জাদ পলাশ (টিউবওয়েল), ২ নং ওয়ার্ডে বিজয়ী হন খোকন কুমার সাহা (তালা) ও ৩নং ওয়ার্ডে বিজয়ী হন সৈয়দ শামসুল আলম কচি (হাতী)।

এছাড়া ১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে বিজয়ী হন মোসাঃ শাহিনুর আক্তার রুমা (হরিন)। ২নং ওয়ার্ডে বিজয়ী হন জেসমিন (ফুটবল)। নির্বাচন চলাকালিনী সময় সকাল ৯ টা থেকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার সাদিরা খাতুন দুপুর ২টা পযন্ত বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।