Nabadhara
ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি সদস্য ওপর হামলা

এস এম শরিফুল ইসলাম,নড়াইল
অক্টোবর ১৯, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসনতায় লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে ইউপি সদস্য রবিউল ইসলাম বাবুর (৬২) ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে জালালসী গ্রামের জগন্নাথ বিশ্বাসের বাড়ির পাশে হামলার ঘটনা ঘটে। রবিউল ইসলাম বাবু নলদী ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি।

একাবাসী সুত্রে জানা যায়, রবিউল ইসলাম বাবু জালালসী গ্রামের মুক্তার শেখের বাড়ীতে মৃত্যূর মিলাদ শেষে নলদী বাজার থেকে বাড়ীর ফিরছিলেন। পথে জালালসী গ্রামের জগন্নাথ বিশ্বাসের বাড়ির পাশে আসলে সন্ত্রাসীরা তাকে ভ্যান থেকে টেনে হেচড়ে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে।

রবিউল ইসলাম বাবু ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, নলদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখীর বিরুদ্ধে ইউনিয়নের ৭ জন মেম্বার লোহাগড়া নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা দেওয়া ও সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডঃ সুবাস চন্দ্র বোসকে ভোট দেওয়ার কারনে চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখীর সন্ত্রাসীরা এ হামলা করেছে।

এ ব্যাপারে নলদী ইউনিয়নের পুলিশ ক্যাম্পের টু আই সি এস আই জাহিদ বলেন, আমরা ঘটনা সর্ম্পকে শুনেছি, এখনও কোন অভিযোগ পাই নাই, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।