Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাংবাদিক মিল্টনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
অক্টোবর ২০, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে সাংবাদিক মিল্টনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২০ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, নড়াইল জেলা শাখার উদ্যোগে সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র মহাসচিব মোঃ সুমন সরদার। এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র কেন্দ্রিয় সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সাথি তালুকদার, শফিকুল ইসলাম, রেজোয়ান হোসেন রাজা, তরিকুল ইসলাম, জামির হোসেন, মোঃ সাহিদ হোসেন, খন্দকার আনিসুর রহমান, তামিম আহম্মেদ মনির, মোঃ হান্নান শেখ, কামাল, লিটন, রাজিয়া সুলতানা তূর্ণা, মো: নুরুন্নবী সামদানীসহ আরো অনেকে।

বক্তারা ওই ইউনিয়নের বড়গাতি গ্রামের সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মনিরসহ বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, সাংবাদিক মিল্টনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে সারাদেশে সাংবাদিকরা বিএমএসএস এর পক্ষ থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

উল্লেখ্য, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মনিরসহ তার সন্ত্রাসীবাহিনী বার বার সাংবাদিক মিল্টনকে বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে তার ছোট ভাই ফরেষ্ট অফিসার আব্দুল্লাহ্ শেখ এর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বিগত ২৯ সেপ্টেম্বর রাতে মিলটনের বড় ভাই মেহেদী শেখ সিংগাশোলপুর বাজারের কৃষিবিপণন কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে অস্ত্র ঠেকিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা ছিনতাইকারী মনিরসহ তার সঙ্গীদের খুঁজতে গেলে সাংবাদিক মিল্টন শেখকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ওই সন্ত্রাসীরা। এ সময় মিল্টনের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল হাসপাতালে নিয়ে মাথায় ৫৮ সেলাই এবং পায়ে ৭ টা সেলাই করে অপারেশন সম্পন্ন করেন।
এ ঘটনায় গত (১ অক্টোবর) শনিবার সাংবাদিক মিল্টনের ছোট ভাই আব্দুল্লাহ্ শেখ বাদি হয়ে নড়াইল সদর থানায় মনির শিকদার গংদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১। মনির শিকদার শোলপুর গ্রামেরমৃত আলতাফ শিকদারের ছেলে।
মামলার পরে আবারও সন্ত্রাসী মনির গং’রা (১৬ অক্টোবর) মামলা তুলে নিতে হুমকি ধামকী প্রদান করলে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক মিল্টন নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নম্বর-৬৫১।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।