Nabadhara
ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২২, ২০২২ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২। শনিবার (২২ অক্টোবর) জেলা প্রশাসন ও বিআরটিএ, নড়াইল এর যৌথ আয়োজনে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও ২৩ থেকে ২৯ অক্টোবর সপ্তাহব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হবে। নড়াইল জেলা প্রশাসকের চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, পৌর মেয়র আঞ্জুমান আরা, বিআরটিএ, নড়াইল সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি), এস,এম মাহফুজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,সরকারি কর্মকর্তা, বিআরটিএ এর প্রতিনিধি, সাংবাদিক, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।