Nabadhara
ঢাকাবুধবার , ২৬ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আহত নেতাকর্মীদের দেখতে বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২৬, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় আহত নেতা-কর্মীদের দেখতে এক ঝটিকা সফরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নড়াইলে আসেন।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে আহতদের খোজ খবর নেন। এবং সাথে কথা বলেন এবং তাদের সান্তনা দেন রিজভী। তবে তার এ সফর সম্পর্কে অনেকেই জানতেন না। হুট করে অনেকটা গোপনে এ সফর সারেন তিনি।

এ সময় রিজভী বলেন, আহতদের খোঁজ খবর নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি দেখতে এসেছি। তিনি আরো বলেন,নেতা কর্মীদের দলের জন্য এই ত্যাগ আগামীতে দল ক্ষমতায় গেলে এদের মুল্যায়ন করা হবে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ জানান, গত ২২ অক্টোবর খুলনায় বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে নড়াইলসহ বিভিন্ন জেলা, উপজেলার নেতা-কর্মীরা আওয়ামী সন্ত্রাসী হামলায় আহত হন। আহতদের খোঁজ খবর নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ নড়াইল, যশোরসহ এ অঞ্চলের কয়েকটি উপজেলায় সফর করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ প্রমুখ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।