Nabadhara
ঢাকাবুধবার , ২৬ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রক্ত দিতে যাওয়া হলো না বাগেরহাটের কলেজ ছাত্র চয়নের

Link Copied!

হাসপাতালে মুমূর্ষ রোগীর রক্ত দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয় কলেজ ছাত্র চয়ন দেবনাথ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে, খুলনা-মংলা মহাসড়কের কাটাখালি হাইওয়ে থানা সম্মুক্ষে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুলকাটি থেকে ছেড়ে আসা একটা পালসার মোটর সাইকেলে করে খুলনায় একজন মুমূর্ষু রোগীকে রক্ত দিতে যাচ্ছিল। কাটাখালি হাইওয়ে থানার সম্মুখে এলেই, পুলিশের গাড়ি দেখে হতভম্ব হয়ে আঁকাবাঁকা চালিয়ে দেয়,এমন সময় পিছন থেকে দ্রুতগামী অপর একটা জিক্সার মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত চয়ন দেবনাথকে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। নিহত চয়নের সঙ্গী রেজোয়ান খুমেক হাসপাতালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অপার মোটর সাইকেল আরোহী রূপসা খাজা ডাঙ্গা এলাকার ইউপি সদস্য আবু দাউদ, স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তার সঙ্গে রয়েছে সুমন (২৩)তপু(১৮)।

নিহত চয়নের পারিবারিক সূত্রে জানা গেছে, সে বাগেরহাট সদর থানার খানপুর চুলকাঠি বণিক পাড়া এলাকার চিনময় দেবনাথ এর ছেলে। সে বাগেরহাট সরকারি পি সি কলেজের একাউন্টিং এর শেষ বর্ষের ছাত্র। চয়ন খুলনায় যাচ্ছিল একজন মুমূর্ষ রোগীর রক্ত দানের উদ্দেশ্য। মুমূর্ষ রোগীর কাছে পৌছানো হলো না তার।তার এই অকাল মৃত্যুতে চুলকাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান নবধারা কে বলেন, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করেছি। এ ঘটনায় কোনো পক্ষ মামলা করতে চাইলে, আমার তরফ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।