‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস-২০২২ উপযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় অনুষ্ঠিত আলোচনা সভায় উদযাপন কমিটির আহবায়ক লোহাগড়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভ’ইয়া, লোহাগড়া সবকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুর জ্জামান, লক্ষীপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রিজাউল ইসলাম, ইতনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক তরিকুল ইসলাম , হান্নান বিশ্বাস, চন্দনা চক্রবর্তী প্রমুখ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।

