Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ধর্ষিতা স্কুল ছাত্রীর পরিবারের সাথে কথা বললেন সাংসদ সদস্য মাশরাফি

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
অক্টোবর ২৭, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ও কামঠানা গ্রামের নিজাম শেখের মেয়ে গত বুধবার (২৬ অক্টোবর) রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পার্শ্ববর্তি বেলটিয়া গ্রামের সাফায়েত মোল্যার ছেলে বখাটে রিফাত মোল্যা (১৮) এবং কোবাদ মোল্যার ছেলে হাবিবুর রহমান (১৬)কে আটক করেছে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নেয়া হয়। রাতেই অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়। প্রচুর রক্ত ক্ষরণ ও অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে স্কুল ছাত্রীর ধর্ষনের বিষয়টি জানতে পেরে উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান বিএম কামাল হোসেন ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বৃহস্পতিবার বিকালে ধর্ষিতার বাড়িতে যেয়ে পরিবারের সাথে কথা বলেন। এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ধর্ষিতার পিতা নিজাম শেখের সাথে মুঠোফোনে কথা বলেন এবং ওই পরিবারকে সকল প্রকার সহোযোগিতা করার আশ্বাস দেন ।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি(অপারেমন) মিজানুর রহমান জানান,ধর্ষনের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্ষন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।