Nabadhara
ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকারের সাথে মতবিনিময় সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য সদ্য নিয়োগ পাওয়া প্রতিনিধি সাবেক সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারের সাথে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভার আগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতিনিধি মোঃ শহীদ উল্লা খন্দকারকে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি যেন সেটি সততা এবং নিষ্টার সাথে পালন করতে পারি। এ জন্য আমি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এ দুটি উপজেলার জনগণের সহযোতিা কামনা করছি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এক টুকরো আবাদ যোগ্য জমিও অনাবাদি রাখা যাবে না। আমাদের সকলের কৃষির উপরে জোর দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।