Nabadhara
ঢাকারবিবার , ১৩ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় এক শিক্ষার্থী আটক

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২২ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ ও একটি খোৎবার বই পোড়ানোর সময় এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে বাগেরহাট সদরের পঞ্চমালা গ্রামের পঞ্চাখাজা খালের দক্ষিণ পাড় চরের উপর থেকে কোরআন শরীফ ও একটি খোৎবার বই পোড়ানো অবস্হায় স্হানীয়রা দেখে ফেলে পুলিশকে খবর দিলে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মোহাব্বত চৌধুরীর ছেলে রিশাদ চৌধুরী(২০) কে আটক করে তাদের হেফাযতে নেয়। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল হক জানান।

পবিত্র কোরআন শরীফ ও খোৎবা পোড়ানোর সংবাদ পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার সঙ্গে সঙ্গে ঘটনাস্হলে পৌঁছায় এবং সংগীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে গোবরদিয়ার মোহাব্বত চৌধুরীর ছেলে রিশাদ (২০)কে আটক করে তাদের হেফাযতে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে আটককৃত রিশাদ জানায় অসুস্হতার থেকে সুস্হ হওয়ার জন্য জনৈক কবিরাজের পরামর্শ মোতাবেক স্হানীয় নরসিংহ দত্তের বেড় এলাকার আলআমিন জামে মসজিদ থেকে কোরআন শরীফ ও খোৎবার বই নিয়ে সে এই কাজ করেছে। এই ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহনের প্রস্ততি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।