Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ভয়াবহ সিডর দিবস আজ

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

২০০৭ সালের ১৫ নভেম্বর  ভয়াল ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল দেশের বিভিন্ন উপকূলসহ শরণখোলার সাউথখালীতে। বলেশ্বর নদীর পাড়ের বেড়ীবাঁধ ভেঙ্গে লন্ডভন্ড হয়ে জলোচ্ছাসে প্রাণ হারিয়েছিল  প্রায় দুই হাজার মানুষ। সে সময়ে এলাকাবাসীর দাবি ছিল ত্রান চাইনা একটি টেকসই বেড়ি বাঁধ চাই। দীর্ঘদিন পরে সেই বেড়িবাঁধ নির্মাণ শুরু হলেও প্রকল্পের মেয়াদ তিন দফা বৃদ্ধি করায় এখনও শেষ হয়নি বেড়ীবাঁধের কাজ। অন্য দিকে বাঁধের বিভিন্ন জায়গায় ধ্বসে যাওয়ার পাশাপাশি বাঁধের কাছাকাছি ভাঙ্গন ছুঁই ছুঁই করছে। এলাকাবাসীর দাবি বেড়ীবাঁধ নির্মাণের পাশাপাশি নদী শাসন করতে হবে।

  ২০০৭ সালের ১৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে সিডর নামের মহা প্রলয়ঙ্কারী ঘূর্নিঝড়ে চরম আঘাত হানে বাগেরহাট সহ উপকূলীয় জনপদে। ২৪০ থেকে ২৫০ কিলোমিটার বাতাসের গতি বুঝে উঠার আগেই সবকিছু লন্ড ভন্ড হয়ে যায় বলেশ্বর নদীর সাউথখালী সহ জেলার বিভিন্ন ইউনিয়নে। এসময় শুধুমাত্র শরনখোলার সাউথখালীতে ৯’শতাধিক মানুষের মৃত্যুর খবর সরকারী ভাবে প্রকাশ হলেও বেসরকারী মতে এর সংখ্যা ছিল প্রায়  ২ হাজার।। তাই বেঁচে থাকা হত দরিদ্র পরিবারগুলোর জীবনের নিরাপত্তার জন্য একটাই দাবী ছিলো টেকসই বেড়ী বাঁধ। ১০ বছর পরে  নির্মান হলেও নদী শাসন না করার ফলে নির্মানাধীন বেড়ী বাঁধ বার বার ভেঙে যাচ্ছে। এই অবস্থায় এলাকাবাসী আতংকে দিন কাটাচ্ছে। মহা প্রলয়ংকারী জলোচ্ছাসের ক্ষত শুকাতে না শুকাতে স্রোতস্বিনী বলেশ্বর নদীর করাল গ্রাসে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছে হাজারো পরিবার। ৬৩ কিলোমিটার লম্বা  ৬৯৬ কোটি টাকা বরাদ্দের এ কাজ ৬ বছর আগে শুরু করলেও প্রকল্পের মেয়াদ শেষ হতে না হতেই বেড়ীবাধের বিভিন্ন জায়গায় ধসে যাচ্ছে।

  সিডরের ১৭ বছর পরেও সম্পন্ন হয়নি টেকসই বেড়ীবাধ। নির্মান শেষ হতে না হতেই বেড়ী বাধের উপর নির্মিত ব্লক সরে যাওয়ায় টেকসই বেড়ী নিয়ে  শংকিত এলাকাবাসী। সেদিনের সহায় সম্বল হারানো মানুষগুলো এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের এখন একটাই দাবী বেড়ী বাধের এ কাজের সংগে নদী শাসন করতে হবে।বলেশ্বর নদীর করাল গ্রাসে অনেক যায়গায় বেড়ীবাধের কাছেই ভাঙন ছুই ছুই অবস্হা। আর বাধের উপরের ব্লক সরে নিচে নেমে যাচ্ছে। এই অবস্থায় কাজের মান নিয়েও এলাকাবাসী প্রশ্ন তুলেছেন। এটি আরো মজবুতভাবে কাজ না করলে প্রাকৃতিক  দুর্যোগে সিডর থেকেও ভয়াবহ রুপ নিতে পারে বলে তাদের আশংকা।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, সিইআইপি প্রকল্পের মাধ্যমে  টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। আমাদের লক্ষ্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা। নদীর ভাঙ্গনের ক্ষতি গ্রস্ত মানুষের বাসস্থান নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের কথাও আমাদের বিবেচনায় আছে।  চলমান বেড়িবাঁধের কাজের মেয়াদ তিন দফা বৃদ্ধি করায় আগামী ২০২৩ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। এদিকে প্রকল্প সংশ্লিষ্ট পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা,ঠিকাদার বিভিন্ন অযুহাতে কেউ কথা বলতে রাজি হননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।