Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পলাতক আসামীর আদালতে আত্মসমর্পন- নড়াইলে সাজাপ্রাপ্ত ৩ আসামীকে কারাগারে প্রেরণ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
নভেম্বর ১৫, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পেচিডুমুরিয়া গ্রামের আমান উল্লাহ রমিজ হত্যা প্রচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামী সোমবার আদালতে আত্মসমর্পণ করেছে। অতঃপর তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালত সুত্রে জানা যায়, পাঁচ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক সুলতান শেখ, ওদুদ মোল্যা ও এক বছরের দন্ড প্রাপ্ত পলাতক বাচ্চু শেখ সোমবার নড়াইল আদালতে হাজির হলে তাদের কারাগারে প্রেরণকরা হয়। ১০ নভেম্বর (বৃহস্পতিবার) নড়াইলের সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শেখ মো. আমীনুল ইসলাম-আমান উল্লাহ রমিজ হত্যা প্রচেষ্টা মামলায় দুই আসামীকে ৫বছর, দুই আসামীকে ৩ বছর এবং অপর দুই আসামীকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ অক্টোবর সকাল ৮টার দিকে পেচি ডুমুরিয়া গ্রামের আমান উল্লাহ রমিজকে খুন করার উদ্দেশ্যে প্রতিপক্ষরা সংঘবদ্ধ ভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এ সময় রমিজ ঘর থেকে বের হয়ে আসলে আসামীরা অতর্কিত হামলা চালালে আমান উল্লাহ রমিজ গুরুতর আহত হয়। এ ঘটনায় রমিজের ভাই শেখ বোরহান উদ্দিন বাদী হয়ে ৫ অক্টোবর’ ১৬ নড়াগাতী থানায় মামলা দায়ের করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।