Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৃঙ্খলা ভঙ্গের দায়ে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিন কে অব্যাহতি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মে ৯, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মর্তুজা মোমিন কে অব্যাহতির আদেশ দিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ।

আজ সোমবার সকালে সংগঠনটির সভাপতি মোঃ শামচুল হক ও সাধারণ সম্পাদক লিংকন মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মোঃ মোমিন মোর্তুজা কে বাংলাদেশ ছাত্রলীগ টুংগীপাড়া, ডুমুরিয়ার ইউনিয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।
তাকে স্থায়ী বহিস্কারের জন্য জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

অব্যাহতির বিষয়ে জানতে চাইলে লিংকন মোল্লা বলেন, মোমিনন মর্তুজার বিরুদ্ধে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্তে আমরা উপনীত হই যে, মর্তুজা মোমিন (সাধারণ সম্পাদক, ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ) কে দলীয় শৃংখলা ভঙ্গ এবং মাদকের সাথে সম্পৃক্ত থাকায় অব্যাহতি দেই।মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জঙ্গি ও মাদকের বিরুদ্ধে সারা বাংলাদেশে জিরো টলারেন্স ঘোষনা করেন এবং টুঙ্গিপাড়া উপজেলা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা সেখানে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং বাংলাদেশ ছাত্রলীগ কে শক্তিশালী করতে মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষনা করি। সংগঠন কে শক্তিশালী করতে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ সর্বদা অন্যায়ের সাথে আপোষহীন থাকবে।

ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোর্তুজা মোমিন নবধারা কে বলেন, আমার বিরুদ্ধে মাদকের অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। এটি ভুলবোঝাবুঝির কারনে হয়ে থাকতে পারে। আমি আমার অব্যাহতির আদেশ পুনর্বিবেচনা করবার জন্য আমার প্রিয় নেতা উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুল হক ও সাধারণ সম্পাদক লিংকন মোল্লা ভাইয়ের কাছে অনুরোধ করছি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।