Nabadhara
ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ২

Link Copied!

নড়াইলের লোহাগড়ায় ৪০ পিস ইয়াবা ও ৭৫ গ্রাম গাঁজাসহ সজিব মোল্যা ও সজল বিশ্বাস নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) রাতে লোহাগড়া উপজেলার নলদী বাজার থেকে তাদের গ্রেফতার করে নলদী পুলিশ ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত হল লোহাগড়া উপজেলার নলদী গ্রামের বাদশা মোল্যার ছেলে সজিব মোল্যা (২১) ও নড়াইল সদর উপজেলার হবখালী গ্রামের মৃত্য ইছাহাক বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে নলদী পুলিশ ক্যাম্পের এসআই কাজী আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ নলদী বাজারে অভিযান চালিয়ে ওবাইদুর এর মুদির দোকানের সামনে সজিবের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা এবং অপর আসামি সজলের নিকট থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্বার করা হয়।

এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।