Nabadhara
ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

Link Copied!

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটের চিতলমারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস, উপজেলা আওয়ামী যুবলীগের আহŸায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম- আহŸায়ক শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সি, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।