Nabadhara
ঢাকাবুধবার , ৩১ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে তক্ষক সহ ৪ প্রতারক আটক, ৬ মাসের কারাদন্ড

Link Copied!

বাগেরহাটের রামপাল থেকে একটি তক্ষক সহ ৪ প্রতারককে আটক করেছে পুলিশ। উপজেলার বুঝবুনিয়া গ্রাম থেকে আটকের পর বুধবার সকালে ৪ প্রতারককে ভ্রাম্যমান আদালত ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

আটককৃতরা হলো, খুলনার রূপসা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে আবু হানিফ (৪৫), একই এলাকার হোসেন শেখের ছেলে মো. সাগর (২৫), একই জেলার দাকোপ উপজেলার বিভাষ মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৩৫)। বুধবার সকালে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে একটি তক্ষক সহ চার প্রতারককে আটক করে। বুধবার সকালে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই চার প্রতারকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারদন্ডের পর তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।