Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩০

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত, মাদক, সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানামূলে মোট ৩০ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ৭ জুলাই ভোর রাতে মুকসুদপুর থানার এসআই অশোক সাহা গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার ২০১২ সালের আলোচিত জুন্নুন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গোহালা গ্রামের শংকার সাহার ছেলে সুমন সাহ কে দীর্ঘ ১২ বছর পর গ্রেফতার করেন।

এছাড়াও বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ৩ জন, অন্যান্য গ্রেফতারী পরোয়ানায় ১৪ জন, ২ টি মাদক মামলায় ইয়াবা ও গাজা সহ ২ জন, অন্যান্য নিয়িমিত মামলায় ৮ জন আসামী কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বকর মিয়া জানান, ২০১২ সালের আলোচিত জুন্নুন হত্যা মামলার এক যুগ সময় ধরে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সুমন সাহা এবং বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে মাদক, সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানামূলে মোট ৩০ আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় মাদক নির্ম‚লসহ গ্রেফতারী পরোয়ানা অধিকহারে তামিলের জন্য থানা পুলিশের পক্ষ থেকে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।