Nabadhara
ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন ৫ আগস্ট (শনিবার) নানান কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল-শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল ।
শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে পুস্পমাল্য অর্পন করেন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুকসুদপুর আওয়ামী লীগ, পৌরসভাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌরমেয়র আশরাফুল আলম শিমুল, ওসি আবুবকর মিয়া, মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিক, মুকসুদপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ।

পরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালসহ তাঁর পরিবারের আত্মার শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।