Nabadhara
ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ২ হাজার পিচ ইয়াবাসহ ২ জন গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া পৌরসভার লোহাগড়া বাজার এলাকা থেকে দুই হাজার দুইশত আশি পিচ ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত দু’জন কে রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে র‌্যাব-৬ এর কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি টিম লোহাগড়া বাজার সংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে দু’জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের শহিদুল সরদারের ছেলে রুবেল সর্দার (৩২) ও মৃতঃ বাবুল সরদারের ছেলে শাহীন সরদার (৪৫) কে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের শয়ন কক্ষের তোষকের নিচ থেকে ২ হাজার দুইশত আশি পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার (১০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।