Nabadhara
ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া উপজেলার এসএমসির শ্রেষ্ঠ সভাপতি মেহেদী হাসান

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া উপজেলার স্কুল ম্যানেজিং কমিটি(এসএমসি) এর ২০২৩ সালের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন জাতির পিতার স্মৃতিধন্য গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান।সাত(০৭) আগস্ট বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যলয়ে নির্ধারিত জুরি- বোর্ড এই নাম ঘোষণা করেন।

প্রাথমিক বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা,শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও পাঠদানের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করায় যথাযোগ্য ভূমিকা পালন এবং অর্থনৈতিক সচ্ছতার জন্য টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতির মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত করেন।

এক সন্তানের জনক শ্রেষ্ঠ সভাপতি মেহেদী হাসান গোপালগঞ্জের আড়পাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।তার পৈতৃক নিবাস উপজেলার গিমাডাঙ্গা গ্রামে।তার পিতা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার,বীর মুক্তিযুদ্ধা শেখ শহিদুল ইসলাম ও মাতা শামসুন্নাহার। তিনি পেশায় একজন সাংবাদিক।একাধারে তিনি লেখক,আবৃত্তিকার, ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ বেতারের উপস্থাপক ও খবর পাঠক।তিনি জনপ্রিয় আঞ্চলিক অনলাইন পত্রিকা “নবধারা” র সম্পাদক।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।