Nabadhara
ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় যুবকের বিরুদ্ধে ব্যবসায়ীদের লাখ লাখ টাকা হাতিয়ে পালানোর অভিযোগ

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় শফিকুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে ব্যবসায়ীদের লাখ লাখ টাকা হাতিয়ে পালানোর অভিযোগ উঠেছে। প্রতারনার মাধ্যমে ব্যবসায়ীদের নিকট হতে বিভিন্ন কৌশলে সে এ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধবহাটি গ্রামের গাছ ব্যবসায়ী রেজাউল হোসেনের ছেলে মুকুল হোসেন লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শফিকুল ইসলাম উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের মৃত আজ্জাক ভূঁইয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শফিকুল অন্যের গাছ নিজের বলে ওই গাছ ব্যবসায়ীর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে পর্যাপ্ত টাকা না থাকা ব্যাংকের চেক দিয়ে পালিয়ে যায়। ওই প্রতারকের উচিৎ বিচার দাবি করেছেন ভুক্তভোগী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল তার নিজ গ্রামের লোকজন ও বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। সম্প্রতি ওই প্রতারক অভিনব কৌশলে লোহাগড়ার তারক চাঁদ জুয়েলার্স ও নড়াইলের অনুসূয়া জুয়েলার্স হইতে ২ লক্ষ ৮ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা আমিন টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অন্যান্য ভুক্তভোগীরাও ওই প্রতারকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া শফিকুলের মাদক কারবার ও জুয়ার সাথেও সম্পৃক্ততা রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেছেন।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং তার পরিবারের সদস্যরাও কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো,নাসির উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।