Nabadhara
ঢাকাবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে স্কুল ছাত্রীদের উত্যাক্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্যাক্ত করার প্রতিবাদে আজ (মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ) দুপুরে পাঁচগাও বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে পাঁচগাও বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মানববন্ধনে চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস, নুর ইসলাম, আবু সালে, মারিয়া আক্তার, অভিভাবক হৃদয় হাওলাদার, মুন্নি বেগম, দেলোয়ার হোসেন। বক্তারা বলেন, স্কুলে যাওয়া আসার পথে ছাত্রীদের গতিরোধ করে বখাটেরা নানাভাবে উত্যাক্ত করে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত ভাবে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়ানি।

এসময়ে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা আর ক্লাসে ফিরে যাবে না বলেও জানায়। অভিভাবকরা তাদের এই দাবীর সাখে একমত হলে বলেন, তাদের মেয়েরা স্কুলে যাওয়া আসার পথে নানা হয়রানীর শিকার হয়। এটি কোন ভাবেই মেনে নেয়া যায় না। উত্যাক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে তারা উল্লেখ করেন।

এবিষয়ে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত হালদার জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলেন। এসে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন। কিন্তু তিনি ঘটনাস্থলে না আসায় এমন ঘটনা ঘটেছে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি কাজটি করেননি। এজন্য তাকে জবাবদিহি করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।