Nabadhara
ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগামি নির্বাচনে নৌকা মার্কা বিজয়ী করতে হবে – মাশরাফী

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ২৭, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা বলেন,দেশের অগ্রযাত্রা ধরে রাখতে হলে আগামি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা মার্কা বিজয়ী করতে হবে। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে সকল কে ভোট দেয়ার অনুুরোধ জানান তিনি। আপনাদের ভোট নিয়ে এমপি নির্বাচিত হতে চাই। আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দিলে আমারও ভালো লাগবে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত তাঁর নির্বাচনী এলাকা নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউপির ধোন্দা, ময়েনখোলা, চরবিলা, শাহাবাদ, দলজিতপুর, সরসপুর,আলোকদিয়া, চাঁদপুর, জুড়ালিয়া এবং মুলিয়া ইউপির সীতারামপুর,দূর্বাজুড়ি,পানতিতা, সাতঘরিয়া, বড়েন্দা ও মুলিয়া বাজার এলাকায় দশটি পথসভায় বক্তব্য ও গণসংযোগকালে এসব কথা বলেন। ক্রিকেট তারকা মাশরাফী কে দেখতে এলাকার শত শত নারী-পুরুষ রাস্তার দুধারে সমবেত হন । তাঁরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তিনি ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। এ সময় এলাকার বয়োবৃদ্ধ মুরব্বীদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন তিনি।

মাশরাফীর সঙ্গে পথসভায় ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন,জেলা স্বে”ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক ও আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস.এম.পলাশ,আওয়ামীলীগ নেতা হাফিজ খান মিলন, শাহাবাদ ইউপির চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান,সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না, জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।