Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দূর্বৃত্তদের হামলায় শিক্ষকের বাড়ি-ঘর ভাংচুর,লুটপাট নারীসহ আহত-৪

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ২৮, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় দূর্বৃত্তরা হামলা চালিয়ে লাহুড়িয়া কলেজ পাড়ার মাদ্রাসার শিক্ষক সৈয়দ আয়ুব আলীর বসতবাড়ি ভাংচুর করেছে। এ সময় দূর্বৃত্তরা ঘরে থাকা ধান-পাট,গরু-ছাগল,হাস-মুরগী এবং আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। ঠেকাতে গেলে পরিবারের ৩জন সদস্যকে পিটিয়ে আহত করে ঘরের মধ্যে আটক করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,বুধবার (২৮ডিসেম্বর) রাত দুইটার দিকে লাহুড়িয়ার ডহরপাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে আলী মিয়া ও জিল্লু মোল্যার নেতৃত্বে অর্ধ-শতাধিক লোকজন রামদা,ছ্যানদা,লাঠিশোটা নিয়ে লাহুড়িয়া কলেজ পাড়ার মাদ্রাসার শিক্ষক সৈয়দ আয়ুব আলীর বাড়ীতে হামলা চালিয়ে পূর্বপোতার একটি টিনের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় ঠেকাতে গেলে দূর্বৃত্তরা আয়ুব আলী, স্ত্রী হালিমা বেগম,মেয়ে মরিয়ম খানম ও ছেলে মেহেদী হাসানকে মারপিঠ করে আহত করে । তাদেরকে ভয়ভীতি দিয়ে ঘরের মধ্যে আটক করে রেখে ঘরে থাকা ধান-পাট,গরু-ছাগল,হাস-মুরগী এবং আসবাবপত্র লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গেলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে আলী মিয়া বলেন,আয়ুব আলীর বসত বাড়ির ওই ঘরের জায়গায় আমার ক্রয়কৃত জমিতে রাতে ঘর তুলতে গিয়েছিলাম। স্থানীয় ইউপি সদস্য আক্কাস খান জানান, দীর্ঘদিন ধরে ওই জমিতে আয়ুব আলী বসবাস করছে এবং হাল রেকর্ডও তার নামে হয়েছে। আলী মিয়া একটা জাল দলিল করে রাতের বেলা হামলা চালিয়ে অযথা হয়রানি করছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা কাঞ্চন কুমার রায় জানান ,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।