Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে টয়লেটের হাউজ থেকে নারীর মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জানুয়ারি ৫, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলা মল্লিকপুর ইউপির মঙ্গলহাটা গ্রামে টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৫জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউপির মঙ্গলহাটা গ্রামের রাজ্জাক মোল্যার বাড়ির পিছনে থাকা টয়লেটের হাউজে পাশে ওই নারীর কাপড় চোপড় দেখতে পায় স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রাজ্জাক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) আটক করেছে ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।