Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে এশিয়ান টিভি’র প্রতিনিধি সুজন আবারও দেশসেরা

সুজন মজুমদার,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
জানুয়ারি ১১, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার,রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

এশিয়ান টিভি’র ১১ তম বর্ষপূর্তিতে বাগেরহাটের রামপাল উপজেলার প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের জন্য বৃহস্পতিবার দিনভর এক জাঁকজমকপূর্ণ প্রতিনিধি সম্মেলনে এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ সিআইপি তার হাতে এ শ্রেষ্ঠ প্রতিবেদকের ক্রেস্ট তুলে দেন। এ সময় এশিয়ান টিভি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদারকে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাননা প্রদান করায় ক্লাবের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সাংবাদিকতায় আগামীতেও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবেন সুজন।

অভিনন্দন জানানো নেতৃবৃন্দরা হলেন, ক্লাবের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সহ সাধারণ সম্পাদক গাজী শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মিলন মন্ডল, অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদুল ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক মো. মেহেদী হাসান, সদস্য আমিনুল ইসলাম নান্টু, মো. রেজাউল ইসলাম, মো. নাজমুল হুদা, মো. তৌকির আহমেদ, আবু নাইম গাজী, লায়লা সুলতানা, শেখ সাগর আহমেদ, মুর্শিদা পারভীন, মো. হারুন শেখ, অধ্যাপক সুখময় ব্রহ্ম, মো. তুহিন মোল্লা, মো. জোবায়ের হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।