আয়েশা সিদ্দিকা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় এক যুবক সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা দেশীয় দা দিয়ে পেট, মাথা ও পিঠে বেধরক ভাবে কুপিয়েছে বলে জানা গেছে।
হামলার শিকার যুবকের নাম টিপু সেখ (১৯) সে গোপালপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলামিন সেখের পুত্র। সন্ত্রাসী হামলার শিকার ঐ যুবকে আহত অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ঘটনাস্থলে কচুয়া থানা পুলিশ পরিদর্শন করেছে।
এ বিষয়ে মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে এবং ঘটনার সাথে জড়িতরা আত্মগোপনে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

