Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মাল্টা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতির শ্রদ্ধা

মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইউরোপের মাল্টা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি কাওসার আমিন হাওলাদার।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নিজ এলাকা পটুয়াখালির দুমকি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তাবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান। এরপর তিনি ফাতেহাপাঠ ও ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। মাল্টা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহজাহান আকন, যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অন্তত চার শতাধিক নেতা কর্মী এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।